ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর এন টিভি বিডি

অবশেষে সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পরিশোধ

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অবশেষে সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পরিশোধ
২০২৪ সাফ জয়ী দলকে প্রতিশ্রুত অর্থ দিয়েছে বাফুফে। সংগৃহীত ছবি

অবশেষে রোববার সকালে সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিশ্রুত দেড় কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা ও নানা আলোচনার পর মাঠের তারকারা অবশেষে তাদের প্রাপ্য অর্থ হাতে পেলেন।

২০২২ সালে ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন মানচিত্র এঁকেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর ২০২৪ সালেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে তারা প্রমাণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব।

সাফ শিরোপা জয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবল দলকে দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণার কথা জানান। সেই ঘোষণা তখন প্রশংসাও কুড়ায়।

ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, মারিয়া মান্দারা মাঠে নিজেদের ঘাম, ক্লান্তি আর সীমাহীন পরিশ্রম দিয়ে দেশের পতাকা উঁচুতে তুলেছিলেন।তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন এক অস্বস্তিকর শূন্যতায়। শিরোপার গৌরব আর প্রাপ্য সম্মানের মাঝখানে তৈরি হয় দীর্ঘ প্রতীক্ষার এক কঠিন দেয়াল।

এই দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেই বিষয়টি ধারাবাহিকভাবে সামনে আনে দৈনিক যুগান্তর।

অবশেষে রোববার সকালে নারী ফুটবলারদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিশ্রুত দেড় কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। ২৩ জন খেলোয়াড়কে পাঁচ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। বাকি ৩৫ লাখ টাকা কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বণ্টন করা হবে। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : ঋতুপর্ণা চাকমা বাফুফে

আর এন টিভি বিডি

শনিবার, ১৩ জুন ২০২৬

অবশেষে সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা পরিশোধ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x