ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর এন টিভি বিডি

শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চায় আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চায় আদ্-দ্বীন হাসপাতাল
ফাইল ছবি

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না—স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে স্বশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি দিয়েছে তাঁরা। 

এদিকে, ৪৮ ঘণ্টার সময় বৃদ্ধির আবেদনের চিঠিটি আদ্-দ্বীন কর্তৃপক্ষ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ‘নির্ধারিত সময় বিকেল ৫টা। এর পরে জবাব পাওয়া না গেলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আজকের মধ্যেই পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হবে।’ 

এর আগে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজের বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চেয়ে সেই নোটিশ দেওয়া হয়। 

হাসপাতালের গেইটে নোটিশটি ঝুলানোর ব্যবস্থা নেওয়া হয়। নোটিশের উত্তর দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ৭২ ঘন্টা অর্থাৎ আজ রোববার বিকাল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। 

বিষয় : নবজাতক শিশুর মৃত্যু শোকজের জবাব

আর এন টিভি বিডি

শনিবার, ১৩ জুন ২০২৬

শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চায় আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x