ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আর এন টিভি বিডি

প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গ্রাফিক্স: ইত্তেফাক

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে বিভ্রান্তিকর কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

এ অবস্থায় সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা এ নিয়ে বিভ্রান্ত না হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইডি থেকে প্রকাশিত যেকোনো অনাকাঙ্ক্ষিত কনটেন্টের দায় আমিনুল হকের নয়। বরং এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

জানানো হয়, ফেসবুক আইডি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

বিষয় : সোশ্যাল মিডিয়া যুব ও ক্রীড়া

আর এন টিভি বিডি

শনিবার, ২০ জুন ২০২৬

প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে বিভ্রান্তিকর কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

এ অবস্থায় সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা এ নিয়ে বিভ্রান্ত না হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইডি থেকে প্রকাশিত যেকোনো অনাকাঙ্ক্ষিত কনটেন্টের দায় আমিনুল হকের নয়। বরং এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

জানানো হয়, ফেসবুক আইডি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

আর এন টিভি বিডি

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x