মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে মাদকবিরোধী চলমান অভিযানে ১২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাচ্চু তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে উপজেলার ৩ নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাউলা সাকিনে আব্দুল জব্বার বিশ্বাসের বাড়ির কাছের একটি কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার পিএসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাচ্চু তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাচ্চু তালুকদার আঠারোগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. মোস্তফা তালুকদার।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে আমতলী থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুমিল্লা দাউদকান্দি দক্ষিণ মোহাম্মদপুর নতুন বাজার
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আমতলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত