ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

ধুনটে ডাকবাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ডাকবাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ধুনটে ডাকবাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ডাকবাংলোর চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ডাকবাংলো চত্বরে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, প্রায় ৩ হাজার বর্গফুট আয়তনের ভবনটির চারতলা ভিত্তির ওপর প্রাথমিকভাবে দুইতলা নির্মাণ করা হবে।

জেলা পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

Image

বিষয় : রাজনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে ডাকবাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x