ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময়

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬

কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময়
কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল

মোহনগঞ্জ থানাধীন কাজীয়াটি জামে মসজিদে পবিত্র জুমার নামাজের সময় মুসল্লিদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক বিষয়ে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজউল্লাহ হারুন, পিপিএম।

০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার জুমার নামাজের সময় অনুষ্ঠিত এ মতবিনিময়ে সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময়কালে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করেন ওসি মোহাম্মদ হাফিজউল্লাহ হারুন, পিপিএম।

এ সময় জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে না পড়া, আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিস না করা এবং যেকোনো বিরোধে আইনানুগ প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা, আত্মহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ওরশ বা মাজার শরীফকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানো এবং মোবাইল ফোন ও প্রযুক্তির মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার বিষয়েও উপস্থিত মুসল্লিদের সচেতন করা হয়।

মতবিনিময়ে সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা ও জনসচেতনতামূলক বিষয় নিয়ে উপস্থিত মুসল্লিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশ, সমাজ ও সকল মানুষের শান্তি, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেন ওসি মোহাম্মদ হাফিজউল্লাহ হারুন, পিপিএম।

এ সময় কাজীয়াটি জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।

Image

বিষয় : রাজনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কাজীয়াটি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ওসি মোহনগঞ্জের সচেতনতামূলক মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x