ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৫

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত দাউদকান্দি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৫
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৫

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চুরি মামলার এক আসামি, মারামারি মামলার এক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুজন রয়েছেন।

৪ অক্টোবর দাউদকান্দি থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন, দাউদকান্দির চরচারিপাড়া এলাকার সাফায়েত মিয়ার ছেলে আল আমিন (৪৩), উত্তর নছরুদ্দিন প্রধান বাড়ির মোহাম্মদ মজিবুর রহমান প্রধানের ছেলে মোহাম্মদ রানা (৪৫), মারুকা ইউনিয়নের কাটারাপাড়া জারু মিয়া প্রধান বাড়ির মৃত আলী আহাম্মদের ছেলে মো. রিপন মিয়া (৩৮), তুজারভাঙ্গা পূর্বপাড়ার হাজী মো. দাদন মিয়ার ছেলে সাইদ হাসান বাবু (৩৮) এবং একই এলাকার খোকন মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ওরফে হিমেল (২৩)।

পুলিশ জানায়, আল আমিনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে, মোহাম্মদ রানাকে চুরি মামলায় এবং মো. রিপন মিয়াকে নিয়মিত মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজন সাইদ হাসান বাবু ও ইব্রাহিম হোসেন ওরফে হিমেলকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পাঁচজনকে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Image

বিষয় : গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x