ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা: ড্রেজার জব্দ

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা: ড্রেজার জব্দ
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা: ড্রেজার জব্দ

লিটন ঘোষ বাপি 

দেবহাটা উপজেলার নাংলা জামতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭(ক) ও ১৫(১) ধারা অনুযায়ী রফিকুল এন্ড ব্রাদার্সের আশিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে আশপাশের ঘরবাড়ি, আবাদি জমি ও গ্রামীণ রাস্তাঘাট নদীগর্ভে বা ধসে পড়ার চরম ঝুঁকিতে পড়েছিল। এলাকাবাসীর বারবার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার মেশিন বন্ধ করেন এবং জড়িতদের হাতেনাতে আটক করেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু জানান, ড্রেজার বা যেকোনো অবৈধ পন্থায় বালুমহাল ও মাটি উত্তোলন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় দেবহাটা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের সময়োপযোগী এই কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন নাংলা এলাকার সাধারণ মানুষ।

Image

বিষয় : ডেজার জব্দ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা: ড্রেজার জব্দ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x