ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

ধুনটে বার্মিজ চাকুসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬

ধুনটে বার্মিজ চাকুসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার
ধুনটে বার্মিজ চাকুসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে বার্মিজ চাকুসহ মাসুদ রানা উজ্জল (৪৩) নামে ১৪ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদকসংক্রান্ত মামলার আসামি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ রানা উজ্জল ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে। এর আগে রোববার রাতে নিজ বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা উজ্জল পুলিশের তালিকাভুক্ত মাদক মামলার আসামি। ২০০৮ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ মোট ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে অন্তত ২০ বার তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, রোববার রাতে বাড়ির সামনের সড়কে মাদক বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাসুদ রানা উজ্জলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু জব্দ করা হয়। তবে তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মাসুদ রানা উজ্জলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ রানা উজ্জলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

Image

বিষয় : গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ধুনটে বার্মিজ চাকুসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x