ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

কুমিল্লা দাউদকান্দিতে কাভার্ডভ্যানে মিললো ৬৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত কুমিল্লা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬

কুমিল্লা দাউদকান্দিতে কাভার্ডভ্যানে মিললো ৬৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
কুমিল্লা দাউদকান্দিতে কাভার্ডভ্যানে মিললো ৬৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে একটি কাভার্ডভ্যান থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে (এস.আই) মো. মনির হোসেনসহ পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানের দুটি বস্তা থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, উদ্ধার করা গাঁজা মাদক পরিবহনের কাজে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Image

বিষয় : গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লা দাউদকান্দিতে কাভার্ডভ্যানে মিললো ৬৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে একটি কাভার্ডভ্যান থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে (এস.আই) মো. মনির হোসেনসহ পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানের দুটি বস্তা থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, উদ্ধার করা গাঁজা মাদক পরিবহনের কাজে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x