ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার।

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬

রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার।

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধ 

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর  দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের এসআই (নিঃ) মোঃ মাজেদুল ইসলাম বসুনিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ‌ ডিবি'র একটি চৌকস টিম ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি. ২২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা কালে রংপুর জেলার গংগচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজার সংলগ্ন লালচাঁদপুর গ্রামস্থ জনৈক শ্রী শুভ চন্দ্র সরকার এর চায়ের দোকানে সামনে কিছু ব্যক্তি অনলাইন মাধ্যমে ভিসা প্রতারনার কাগজপত্র সহ মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলাকালীন অভিযুক্ত ১। মোঃ শিমুল ইসলাম (৩৩), অভিযুক্ত ২। মোঃ লিটন কবির (৩১)'দ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে আটক করে।

অতঃপর অভিযুক্তের দেহ তল্লাশীকালে ধৃত অভিযুক্ত‌ ১। মোঃ শিমুল ইসলাম এর প্যান্টের ডান পকেট হতে ভিসা প্রতারনার ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তার এন্ড্রোয়েড মোবাইল ফোন, খোলা মোবাইল সীম ও প্যান্টের বাম পকেট হতে ভিসা প্রতারনা করে তৈরীকৃত কাগজপত্র ১০ পাতা এবং ধৃত অভিযুক্ত ২। মোঃ লিটন কবির এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে (ক) ভিসা প্রতারনার ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তার এন্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ তালিকামূলে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, মোবাইলে অনলাইন জুয়া খেলার এ্যাপস-baji777.live, betlili365.vip, bk333.app, mcwcasino.fun, 1111bet, 99xo.game, 7cbloo1.kkjertp. com, supperbaji.club, গুগল ক্রোমে লগইন করা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা:  অভিযুক্ত ১। মোঃ শিমুল ইসলাম (৩৩) পিতা-মৃতঃ মহুবর রহমান, সাং-উত্তর হাজীপুর, ২। মোঃ লিটন কবির (৩১) পিতা-মোঃ আজম আলী, সাং-উত্তর হাজীপর ডাঙ্গাপাড়া, উভয় থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬,১৭,২৪,২৫,২৭ ধারা তৎসহ সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২১,২২,২৪,২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Image

বিষয় : গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x