প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের স্বীকার সাংবাদিক মাহফুজুল ।
||
মোঃ মাহফুজুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় নতুন ব্রিজ সংলগ্ন ব্রীজমোড়ে অনুমানিক (৭.৩০ মিনিটে) তিনজন মাদক সেবীকে আটক করেন গ্রামবাসী। পরে ঐ মাদক সেবনকারীদের মারধর করেন এলাকাবাসী। এসময় সাংবাদিক মোঃ মাহফুজুল, লিটন ও উজ্জ্বল উপস্থিত ছিলেন। অপরাধীদের মারধরের সময় সাংবাদিক মাহফুজুল বলেন, আপনারা না মেরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা বলায় ও ভিডিও ধারণ করায় কয়েকজন যুবক ছুটে এসে সাংবাদিক মাহফুজুল এর গায়ে হাত তোলে। সাংবাদিকের সাথে এরকম খারাপ আচরণ করায় তীব্র নিন্দা ও এর প্রতিবাদ জানাই সকল সাংবাদিকবৃন্দ। আজকে সাংবাদিক মাহফুজুল এর গায়ে হাত কালকে আর একজনের গায়ে তো হাত তুলতেই পারে। তাহলে বর্তমান কি সাংবাদিকদের জীবনের কোন নিরাপত্তা নেই। সকলেই যদি আইন নিজের হাতে তুলে নেয় এভাবে তাহলে প্রশাসনের তো কোন মূল্যই থাকবে না। ভবিষ্যতে বিনা অপরাধে এরকম আর কোন সাংবাদিক যেন হেনস্তার স্বীকার না হয় এর সুষ্ঠু বিচার ও তীব্র নিন্দা জানাই।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি