প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার মান এক হওয়া উচিত নয়": শাকিল শেখ
||
স্টফ রিপোর্টার মোঃ ইব্রাহিম হাওলাদার জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান একই নির্ধারণ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তরুণ রাজনীতিবিদ, সাবেক ছাত্রদল নেতা ও দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শাকিল শেখ।তিনি মনে করেন, জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার—দুটি ভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান। তাই উভয় নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রেও দায়িত্ব ও বাস্তবতার পার্থক্য বিবেচনা করা প্রয়োজন।*স্থানীয় সরকারে শিক্ষার মান বাড়ানোর প্রস্তাব* সম্প্রতি এক মতামতে মোঃ শাকিল শেখ বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের সঙ্গে কাজ করতে হয়। প্রতিদিন প্রশাসনিক, উন্নয়নমূলক ও জনসেবামূলক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে একজন চেয়ারম্যান বা মেয়রের নিজস্ব দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ।তিনি বলেন, "ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য চেয়ারম্যান ও মেয়র পদে ন্যূনতম স্নাতক বা সমমান এবং সদস্য/কাউন্সিলর পদে ন্যূনতম এইচএসি বা সমমান শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা উচিত।"*সংসদ নির্বাচনে ভিন্ন মানদণ্ড চান* অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, একজন সংসদ সদস্য রাষ্ট্রের বৃহত্তর নীতিনির্ধারণী ব্যবস্থার অংশ। সংসদ সদস্যরা মন্ত্রণালয়, প্রশাসন ও বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করেন। "তাই এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।" - যোগ করেন তিনি। তিনি আরও বলেন, “শিক্ষা একজন জনপ্রতিনিধির দক্ষতা বাড়ায়, তবে জনগণের আস্থা অর্জনের জন্য প্রয়োজন সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের দায়িত্বের ধরন আলাদা হওয়ায় প্রার্থীদের যোগ্যতার মানদণ্ডেও ভিন্নতা থাকা স্বাভাবিক।”স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রার্থীদের যোগ্যতা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও মত দেন এই তরুণ নেতা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি