প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
দাউদকান্দির বিভিন্ন গ্রামে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট, অসহনীয় দুর্ভোগে হাজারো মানুষ
||
প্রতিবেদন: মো. নাঈম সরকার রিফাত | দাউদকান্দি (কুমিল্লা)কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর, গৌরীপুর, মালয়, বিটেশ্বর, বরকোটা ও আশপাশের একাধিক গ্রামে দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি অনেক সময় টানা ১৫ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও নারীদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং কৃষি কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়ছে। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প, মোবাইল চার্জ, ইন্টারনেটসহ নিত্যপ্রয়োজনীয় সেবাগুলোও ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, সমস্যার সমাধানের আশায় তারা একাধিকবার সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও বিদ্যুৎ না আসায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ চলমান রয়েছে। কারিগরি সমস্যার কারণ অনুসন্ধান করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।তবে এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কাজ চলমান থাকার কথা জানানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে চরম ভোগান্তির মধ্যেই দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, সমস্যার স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে এমন দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি