ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি
Country Ads 1
Country Ads 2

নোয়াখালীর সোনাইমুড়ীতে দলিল লেখকদের প্রতিবাদ সমাবেশ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার দলিল লেখক জনতা গড়ে তোল একতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হতে ভূমি মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের প্রস্তাবিত সিদ্ধান্তের বিরুদ্ধে দলিল লেখক সমিতির প্রতিবাদ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।রবিবার দুপুরে দলিল লেখক সমিতির মিলনায়তনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে একটি শোভাযাত্রা সোনাইমুড়ী সাবরেজিস্টার অফিস প্রাঙ্গণ থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে সোনাইমুড়ী দলিল লেখক সমিতির সভাপতি মাকসুদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৌরভ হোসেন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সোলাইমান, আব্দুর রহিম, সহ সভাপতি শাহ আলম, দলিল লেখক ও সার্ভেয়ার সৈয়দ নজরুল ইসলাম, দলিল লেখক আব্দুল হাই প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলিল লেখক প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, নিবন্ধন কার্যক্রম দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। এ ব্যবস্থায় পরিবর্তন আনা হলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের ভোগান্তিও বৃদ্ধি পেতে পারে। এটা কোনভাবেই ভূমি মন্ত্রণালয় এ সংযুক্ত করা যাবে না।নিবন্ধন সেবার আধুনিকায়নের পাশাপাশি জনগণের হয়রানি কমানো ও সংশ্লিষ্ট পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।এ বিষয়ে নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দলিল লেখক, আইনজীবী, সেবাগ্রহীতা এবং জনসাধারণসহ অন্যান্য অংশীজনদের মতামত গ্রহণ করে সরকারের কাছে প্রস্তাবিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

নোয়াখালীর সোনাইমুড়ীতে দলিল লেখকদের প্রতিবাদ সমাবেশ
Country Ads 3
Country Ads 8