ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

ধুনটে নাশকতার পৃথক মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে নাশকতার পৃথক মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ধুনটে নাশকতার পৃথক মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা নাশকতার পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য আবু বক্কর (৪৭) এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ময়নুল (৩৭)।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অপর মামলার এজাহারে বলা হয়েছে, ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মাহমুদুর রহমান ময়নুলকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : ধুনটে নাশকতার পৃথক মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে নাশকতার পৃথক মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x