ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

সার নিয়ে অনিয়ম বরদাশত নয়: কালকিনিতে অতিরিক্ত সার মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬

সার নিয়ে অনিয়ম বরদাশত নয়: কালকিনিতে অতিরিক্ত সার মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সার নিয়ে অনিয়ম বরদাশত নয়: কালকিনিতে অতিরিক্ত সার মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

​জাহিদুল ইসলাম খন্দকার, মাদারীপুর প্রতিনিধি:

কৃষকের জন্য বরাদ্দকৃত সার গুদামে কতটা মজুদ রাখা যাবে, তার নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করে অতিরিক্ত সার মজুদের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ পাওয়া ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) উপজেলার সমিতিরহাট বাজারে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মাদের মালিকানাধীন হাফিজা ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পাওয়া যায়।

​অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির গুদামে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ১৪০ বস্তা সার মজুদ ছিল। বিষয়টি ধরা পড়ার পর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত মজুদ করা সার জব্দ করে প্রশাসন।

​অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ স্থানীয় ব্যক্তিরা।

​প্রসাধারণের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি মৌসুমে সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদ কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। কৃষক যেন নির্ধারিত দামে ও প্রয়োজনের সময় সঠিক পরিমাণের সার পান, তা নিশ্চিত করতে বাজারে নজরদারি ও তদারকি আরও জোরদার করা হবে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, কৃষকদের সারপ্রাপ্তি সহজ ও নিশ্চিত করতে প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে। অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​স্থানীয় সাধারণ কৃষকদের প্রত্যাশা, সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হওয়া প্রয়োজন। নিয়মিত তদারকি বহাল থাকলে অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকবে না।

Image

বিষয় : সার নিয়ে অনিয়ম বরদাশত নয়: কালকিনিতে অতিরিক্ত সার মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সার নিয়ে অনিয়ম বরদাশত নয়: কালকিনিতে অতিরিক্ত সার মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

​জাহিদুল ইসলাম খন্দকার, মাদারীপুর প্রতিনিধি:

কৃষকের জন্য বরাদ্দকৃত সার গুদামে কতটা মজুদ রাখা যাবে, তার নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করে অতিরিক্ত সার মজুদের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ পাওয়া ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) উপজেলার সমিতিরহাট বাজারে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মাদের মালিকানাধীন হাফিজা ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পাওয়া যায়।

​অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির গুদামে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ১৪০ বস্তা সার মজুদ ছিল। বিষয়টি ধরা পড়ার পর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত মজুদ করা সার জব্দ করে প্রশাসন।

​অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ স্থানীয় ব্যক্তিরা।

​প্রসাধারণের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি মৌসুমে সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদ কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। কৃষক যেন নির্ধারিত দামে ও প্রয়োজনের সময় সঠিক পরিমাণের সার পান, তা নিশ্চিত করতে বাজারে নজরদারি ও তদারকি আরও জোরদার করা হবে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, কৃষকদের সারপ্রাপ্তি সহজ ও নিশ্চিত করতে প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে। অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​স্থানীয় সাধারণ কৃষকদের প্রত্যাশা, সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালিত হওয়া প্রয়োজন। নিয়মিত তদারকি বহাল থাকলে অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকবে না।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x