ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

(RN TV)

চাটখিল পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
মোঃ বেল্লাল হোসাইন নাঈম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

চাটখিল পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ
চাটখিল পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের রামগঞ্জ-নোয়াখালী আন্তঃজেলা সড়কের ২ পাশে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। বাদ যাচ্ছে না সড়ক। সড়কের বড় অংশজুড়ে ময়লার স্তূপ।  আবর্জনার দুর্গন্ধে আশপাশের বাসিন্দা ও পথচারীরা নাক ঢেকে চলাচল করছেন। পৌরসভার ১১ নং পোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পশ্চিম পাশে ময়লার স্তূপ।

বুধবার বিকালে সরেজমিন দেখা যায়, ১১নং পোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার খোলা জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ। পৌরসভার ফেলা এসব আবর্জনায় সড়কটি যেন ধীরে ধীরে অবৈধ ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। দিনের পর দিন সড়কের দুই পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় ভয়াবহ পরিবেশ দূষণ দেখা দিয়েছে। দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। পথচারীরা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও কার্যকর পদক্ষেপ না থাকায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এলাকাবাসী পথচারীদের ভাষ্য, দুর্গন্ধ এতটাই তীব্র এ এলাকা দিয়ে চলাচল করতে নাক মুখ ঢেকে চলাচল করতে কষ্ট হয়।

তারা আরো বলেন এ রাস্তা দিয়ে চলাচলকারী  শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়া ও বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।

চাটখিল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,  বিশ্বব্যাংকের (World Bank) সহায়তায় চাটখিল পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন বরাদ্দ পাওয়া গেলে টেকসই অবকাঠামো গড়ে তোলা হবে।

Image

বিষয় : চাটখিল পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাটখিল পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের রামগঞ্জ-নোয়াখালী আন্তঃজেলা সড়কের ২ পাশে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। বাদ যাচ্ছে না সড়ক। সড়কের বড় অংশজুড়ে ময়লার স্তূপ।  আবর্জনার দুর্গন্ধে আশপাশের বাসিন্দা ও পথচারীরা নাক ঢেকে চলাচল করছেন। পৌরসভার ১১ নং পোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পশ্চিম পাশে ময়লার স্তূপ।

বুধবার বিকালে সরেজমিন দেখা যায়, ১১নং পোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার খোলা জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ। পৌরসভার ফেলা এসব আবর্জনায় সড়কটি যেন ধীরে ধীরে অবৈধ ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। দিনের পর দিন সড়কের দুই পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় ভয়াবহ পরিবেশ দূষণ দেখা দিয়েছে। দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। পথচারীরা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও কার্যকর পদক্ষেপ না থাকায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এলাকাবাসী পথচারীদের ভাষ্য, দুর্গন্ধ এতটাই তীব্র এ এলাকা দিয়ে চলাচল করতে নাক মুখ ঢেকে চলাচল করতে কষ্ট হয়।

তারা আরো বলেন এ রাস্তা দিয়ে চলাচলকারী  শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়া ও বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।

চাটখিল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,  বিশ্বব্যাংকের (World Bank) সহায়তায় চাটখিল পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন বরাদ্দ পাওয়া গেলে টেকসই অবকাঠামো গড়ে তোলা হবে।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x