ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

চাটখিল পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের রামগঞ্জ-নোয়াখালী আন্তঃজেলা সড়কের ২ পাশে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। বাদ যাচ্ছে না সড়ক। সড়কের বড় অংশজুড়ে ময়লার স্তূপ।  আবর্জনার দুর্গন্ধে আশপাশের বাসিন্দা ও পথচারীরা নাক ঢেকে চলাচল করছেন। পৌরসভার ১১ নং পোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর পশ্চিম পাশে ময়লার স্তূপ।বুধবার বিকালে সরেজমিন দেখা যায়, ১১নং পোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার খোলা জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ। পৌরসভার ফেলা এসব আবর্জনায় সড়কটি যেন ধীরে ধীরে অবৈধ ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। দিনের পর দিন সড়কের দুই পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় ভয়াবহ পরিবেশ দূষণ দেখা দিয়েছে। দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। পথচারীরা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও কার্যকর পদক্ষেপ না থাকায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এলাকাবাসী পথচারীদের ভাষ্য, দুর্গন্ধ এতটাই তীব্র এ এলাকা দিয়ে চলাচল করতে নাক মুখ ঢেকে চলাচল করতে কষ্ট হয়।তারা আরো বলেন এ রাস্তা দিয়ে চলাচলকারী  শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়া ও বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।চাটখিল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,  বিশ্বব্যাংকের (World Bank) সহায়তায় চাটখিল পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন বরাদ্দ পাওয়া গেলে টেকসই অবকাঠামো গড়ে তোলা হবে।

চাটখিল পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ