ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

বরুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কারিগরি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

আমিনুল ইসলাম আহাদ
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

বরুড়ায় হিউম্যান রাইটস   রিভিউ  সোসাইটি কারিগরি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
বরুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কারিগরি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বহুমুখী কারিগরি শিক্ষা প্রকল্পের আওতায় আকর্ষণীয় ও বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরুড়া উপজেলার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক আমিনুল ইসলাম আহাদ এবং এইচআরআরএস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নীরবের সভাপতিত্বে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে বরুড়া ও আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থী, বেকার যুবক-যুবতী, বিদেশফেরত ও প্রবাসীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নীরব বলেন, মানবতার কল্যাণ, মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের পাশাপাশি অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের যুবসমাজকে দক্ষ করে তুলতে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; এর পাশাপাশি বাস্তবমুখী ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।

কুমিল্লা দাউদকান্দি দক্ষিণ মোহাম্মদপুর নতুন বাজার

হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। বর্তমান বিশ্বে কারিগরি জ্ঞান একজন শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, এলাকার শিক্ষার্থী ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়ে কারিগরি প্রশিক্ষণ কোর্স পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Image

বিষয় : বরুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কারিগরি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বরুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কারিগরি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x