ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ

আনিসুর রহমান মানিক 

পঞ্চগড় প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ‘নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়’-এর উদ্যোগে পঞ্চগড় পৌরসভাধীন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়ের চেয়ারম্যান মো. হায়াতুন আলম। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা মুরাদ হোসেন, আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব সাদিকুর রহমানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শামিমা আরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যায় উৎসাহিত করা হয়।

আয়োজকরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, বরং মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়ের চেয়ারম্যান মো. হায়াতুন আলম বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Image

বিষয় : পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

আনিসুর রহমান মানিক 

পঞ্চগড় প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ‘নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়’-এর উদ্যোগে পঞ্চগড় পৌরসভাধীন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়ের চেয়ারম্যান মো. হায়াতুন আলম। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা মুরাদ হোসেন, আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব সাদিকুর রহমানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শামিমা আরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যায় উৎসাহিত করা হয়।

আয়োজকরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, বরং মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

নগর রূপান্তর ফাউন্ডেশন, পঞ্চগড়ের চেয়ারম্যান মো. হায়াতুন আলম বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x