মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শনিবার, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (টেলিকম), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মোঃ মনিরুজ্জামান রংপুর জেলা পুলিশের বেইজ স্টেশন, রংপুর মেট্রোপলিটন পুলিশ বেতার কেন্দ্র ও টাওয়ার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
অ্যাডিশনাল আইজিপি এ সময় টেলিকম সম্পর্কিত অবকাঠামো সরেজমিন পরিদর্শন করেন। এছাড়া বেতার যোগাযোগ সংক্রান্তে উপস্থিত পুলিশ কর্মকর্তাগণের সাথে আলোচনা করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), এস এম রেজাউল আলম পুলিশ পরিদর্শক পুলিশ বেতার, রেঞ্জ অফিস ; মোঃ শফিকুল ইসলাম, ওসি, পুলিশ বেতার কেন্দ্র রংপুর; এস এম মইনুল ইসলাম, ওসি, পুলিশ বেতার আরপিএমপি, রংপুর।
মতামত