ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV BD বাংলা

দুর্গাপূজায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বস্ত্র বিতরণের উদ্যোগ শ্রী শ্রী ব্রহ্মা পূজা উদযাপন পরিষদের

মোঃ নাঈম সরকার রিফাত
মোঃ নাঈম সরকার রিফাত কুমিল্লা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বস্ত্র বিতরণের উদ্যোগ শ্রী শ্রী ব্রহ্মা পূজা উদযাপন পরিষদের
দুর্গাপূজায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বস্ত্র বিতরণের উদ্যোগ শ্রী শ্রী ব্রহ্মা পূজা উদযাপন পরিষদের

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: রজত সাহা

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাহাপাড়ার শ্রী শ্রী ব্রহ্মা পূজা উদযাপন পরিষদ। প্রতি বছরের মতো এবারও সংগঠনটির পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংগঠনটির উদ্যোগের মূল লক্ষ্য হলো, আর্থিক অসচ্ছলতার কারণে যেসব পরিবার ও শিশু দুর্গাপূজায় নতুন পোশাকের আনন্দ থেকে বঞ্চিত হয়, তাদের মুখে হাসি ফোটানো এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া।

এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে চায় আয়োজকরা। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচিত ও আশপাশের এলাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবার, অসহায় ব্যক্তি এবং শিশুদের খোঁজ জানাতে অনুরোধ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই মিলে দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবকে আরও আনন্দময় করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বস্ত্র বিতরণ কার্যক্রমে সহায়তা করতে এবং প্রকৃত উপকারভোগীদের তথ্য জানাতে হিমেল সাহা, জয়ন্ত সাহা, অরণ্য অন্ত, নয়ন সাহা, চিন্ময় বণিক, তন্ময় ও আয়ুষ্ময় হৃতিকের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ ছাড়া আয়োজকদের ইনবক্সে বার্তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

শ্রী শ্রী ব্রহ্মা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট আয়োজকদের প্রত্যাশা, সবার সহযোগিতায় এবারের দুর্গোৎসব হয়ে উঠবে আরও আনন্দময়, মানবিক ও সম্প্রীতিপূর্ণ।

Image

বিষয় : পুজা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বস্ত্র বিতরণের উদ্যোগ শ্রী শ্রী ব্রহ্মা পূজা উদযাপন পরিষদের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x