ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
আর এন টিভি বিডি

বিশেষ ও ফিচার

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

আবুল হাশেম আহ্বায়ক, ৭ জন যুগ্ম আহ্বায়কসহ ৮ সদস্যের কমিটি; তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনিজস্ব প্রতিবেদক | কুমিল্লাবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে ২৯ মে ২০২২ সালে অনুমোদিত পূর্ববর্তী ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে একজন আহ্বায়ক ও সাতজন যুগ্ম আহ্বায়ককে অন্তর্ভুক্ত করে মোট ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।রবিবার (১৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূলমুখী করার লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে আবুল হাশেম-কে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আলম উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুশী, ওসমান গনি ভূঁইয়া ও সুমিয়া খাতুন।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশনা দিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি ঘোষণার ফলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় থাকা নেতাকর্মীদের মধ্যেও এ ঘোষণাকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন, দ্রুত সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন হলে জেলার বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করবে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা