ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ উদ্ধার, নারী আটক

 মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় চংচো মনি (৬০) নামে এক নারীকে আসামি করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের তথ্য অনুযায়ী, অভিযানে চংচো মনির কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। তিনি লৈলাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চংচো মনির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ উদ্ধার, নারী আটক