মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের প্রধান প্রধান সড়কে দলটির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টু মার্কেটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক: অকিলুর রহমানসদস্য সচিব: বাবর আলী রুমনদপ্তর সম্পাদক: বদিউজ্জামানসদর উপজেলা সদস্য সচিব: মেজর ডালিম পৌর সদস্য সচিব: মামুন অর রশীদসহ দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।সমাবেশে বক্তারা বলেন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। দেশের শান্তি বজায় রাখতে এবং যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"এ সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।