ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

চাটখিল স্কয়ার হাসপাতালে এক যুগপূর্তি উদযাপন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার,সেবাই আমাদের প্রতিশ্রুতি,মানুষের পাশে জীবনের জন্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল স্কয়ার হাসপাতালে উৎসবমুখর পরিবেশে যুগপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) রাত ৮টায় হাসপাতালের মূল ভবনে কেক কাটা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ যুগপূর্তি উদযাপন করা হয়।হাসপাতালে ম্যানেজার আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক মিজানুর রহমান, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগ, হাসপাতালের পরিচালক পরিচালক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।এ সময় আমন্ত্রিত অতিথিরা চাটখিল স্কয়ার হাসপাতালের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেবার অঙ্গীকারাবদ্ধ হয়ে এক যুগ ধরে মানুষের আস্থা ও ভালোবাসায় নিয়ে চাটখিল স্কয়ার হাসপাতাল এগিয়ে চলেছে।  তারা হাসপাতালের সার্বিক সফলতা, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাটখিল স্কয়ার হাসপাতালে এক যুগপূর্তি উদযাপন