ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

মো: সাব্বির হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিরিরবন্দর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুজ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগম।অনুষ্ঠানে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাঠোন্নয়ন, উপস্থিতি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুজ জামান আয়োজিত বিজ্ঞান মেলার অংশগ্রহণকারী স্টল পরিদর্শন ও ক্রেস্ট,সনদ প্রদান শেষে বলেন " প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত এরকম বিজ্ঞান মেলায় আসলে পেরে খুবই আনন্দিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিজ্ঞান মেলার সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই। "সেইসাথে তিনি শিক্ষার্থীদের  পড়ালেখার পাশাপাশি  বিজ্ঞানের চর্চা চালিয় নেওয়ার আহবান জানান।

চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।