মো: সাব্বির হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ মাদকসেবীকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর বাজারে এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নানিয়াটিকর বাজারের পাকা রাস্তার উপর থেকে গাঁজা সেবনরত অবস্থায় ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।আটককৃতরা হলেন উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের রমণীকান্ত রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (৪০) ও একই এলাকার কোণপাড়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে জিতু কুমার রায় (৩৮)।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।