ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ নাঈম সরকার রিফাতঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা বহনের অভিযোগে রোবেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার ঢাকাগামী লেনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে রোবেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দ করা মাদকদ্রব্য ও ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে কোনো মাদক চক্র যাতে অবৈধ মাদক পরিবহন করতে না পারে, সে লক্ষ্যে পুলিশের নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানান তিনি।উল্লেখ্য, দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে দাউদকান্দি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত সর্বশেষ এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।