সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. স্বপন মিয়াকে সভাপতি এবং মো. শফিকুল ইসলাম শফিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।উপজেলা শ্রমিকদলের সভাপতি খোরশেদ মণ্ডল, সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক স্বপন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে সিনিয়র সহসভাপতি এস এম জিয়া, সহসভাপতি মুঞ্জরুল হক ও মিলটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, আশাদুল ও নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরনবী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আলতাফ আলীসহ আরও নেতাকর্মীদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।