ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

ধুনটে স্বামীর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, নির্মাণ শ্রমিক গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক আশিকধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনটে রাতে স্বামীর ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিনিস্টার (৩০) নামে এক নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাতে উপজেলার বড় চাপড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মিনিস্টার ওই গ্রামের মোখলেছার রহমানের ছেলে।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই গৃহবধূর প্রতি মিনিস্টারের কুনজর ছিল বলে অভিযোগ রয়েছে। গত ১৯ জুলাই রাতে ওই গৃহবধূর স্বামী বিশ্বকাপ খেলা উপলক্ষে পাশের বাড়িতে দাওয়াতে যান। যাওয়ার সময় তিনি স্ত্রীকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে যান।এ সুযোগে মিনিস্টার ওই বাড়িতে গিয়ে দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে মিনিস্টার সেখান থেকে পালিয়ে যান।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ২৮ জুলাই মিনিস্টারের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার আসামি মিনিস্টারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

ধুনটে স্বামীর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, নির্মাণ শ্রমিক গ্রেপ্তার