ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

পঞ্চগড়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছর পদার্পণে বর্ণাঢ্য আয়োজন

পঞ্চগড় প্রতিনিধি আনিসুর রহমান মানিক, পঞ্চগড়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল| পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান খান বাবলা, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার ও জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ| এখন টিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম| আলোচনা সভা শেষে সেখানে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণে কেক কাটা হয়| পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে| এসব কর্মসূচিতে পঞ্চগড় প্রেসক্লাবসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছর পদার্পণে বর্ণাঢ্য আয়োজন