ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপের আশ্বাস, খাল-নদী পুনরুদ্ধারে সরকারের একাধিক উদ্যোগ

​জাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা প্রতিনিধি:পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদী ও খাল খননের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সরকার।​সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আনিসুর রহমান খোকন তালুকদার সরকারের পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের নাব্যতা ও পরিবেশ পুনরুদ্ধারে খাল ও নদী খনন এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নদী ও খালের পানি যাতে কৃষিকাজে সেচের উপযোগী করা যায়, সে লক্ষ্যেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।​পরিবেশ সুরক্ষায় মাঠপর্যায়ে নিয়োজিত কর্মী ও গবেষকদের অবদানের কথা স্মরণ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ ও পর্যালোচনার জন্য রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নীতিপ্রণেতাদের সঙ্গে গবেষকদের নিয়মিত আলোচনার ব্যবস্থা করা হবে।​পরিবেশের বিপর্যয় রোধে সাংবাদিক সমাজের ভূমিকার কথা উল্লেখ করে আনিসুর রহমান খোকন তালুকদার সকল প্রকার অনিয়ম ও পরিবেশ দখলের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সরব ভূমিকা রাখার আহ্বান জানান।​উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপের আশ্বাস, খাল-নদী পুনরুদ্ধারে সরকারের একাধিক উদ্যোগ