সুনামগঞ্জ প্রতিনিধি ফ্রান্সে বাংলাদেশ এ্যাম্বেসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ফ্রান্স জমিয়ত শাখার নেতৃবৃন্দরা। এ উপলক্ষে বুধবার বিকেলে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ অনন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি ও সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খালেদ আহমদ জায়িম এর নেতৃত্বে ফ্রান্স জমিয়তের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এতে ফ্রান্স জমিয়তের সহ সভাপতি কামরুল ইসলাম সাহেব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সদ্য নিয়োগ প্রাপ্ত এ্যাম্বেসসেডর খন্দকার এম তালহাকে ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।