ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

দাউদকান্দির মোহাম্মদপুর নতুন বাজারে মাদকবিরোধী কথা বলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার বিষয়ে কথা বলায় সাংবাদিক মোঃ নাইম সরকার রিফাতকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।সাংবাদিক রিফাতের অভিযোগ, মাদক কেনাবেচার বিষয়ে কথা বলতে চাইলে এক ব্যক্তি তাঁকে বিষয়টি নিয়ে আর কথা না বাড়াতে এবং এলাকায় থাকতে হলে এসব বিষয় গোপন রাখতে বলেন। একই সঙ্গে দক্ষিণ মোহাম্মদপুর এলাকায় আরও কয়েকজন বড় মাদক কারবারি জড়িত রয়েছেন দাবি করে, তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তাঁর ওপর হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়।এমনকি সাংবাদিক রিফাতের ওপর হামলা করতে না পারলে তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক রিফাত। মোহাম্মদপুর নতুন বাজার ও দক্ষিণ মোহাম্মদপুর এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কাম্য।

দাউদকান্দির মোহাম্মদপুর নতুন বাজারে মাদকবিরোধী কথা বলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি