ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর এন টিভি বিডি

নিখোঁজ জিসান আহম্মেদ প্রধান। গতরাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ

রিপোর্টার: মোঃ নাঈম সরকার রিফাত

কুমিল্লা, প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধান গতরাত থেকে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতরাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে জিসান আহম্মেদ প্রধানের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮টা ২৯ মিনিটে দেখা যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। হঠাৎ করে একজন পরিচিত সংগঠক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিসান আহম্মেদ প্রধানের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর:

০১৮৪০-৫১৭২৬৬

০১৬৮৮-৭৮৮২৬৯

০১৬০৭-১৫৫৫৫৭

নিখোঁজ ব্যক্তির সন্ধান সংক্রান্ত যেকোনো তথ্য পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক দৃষ্টিকোণ থেকে তার দ্রুত সন্ধান পাওয়ার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

আর এন টিভি বিডি

শনিবার, ১৩ জুন ২০২৬

নিখোঁজ জিসান আহম্মেদ প্রধান। গতরাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x