ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর এন টিভি বিডি

দাউদকান্দিতে বৈরী আবহাওয়া: বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়েছে সর্বত্রদাউদকান্দিতে তীব্র ঝড়-বৃষ্টি ও ভয়াবহ বজ্রপাত, আতঙ্কে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার: মোঃ নাঈম সরকার রিফাত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে শুরু হওয়া তীব্র ঝড়-বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা এবং ভয়ংকর বজ্রপাতের বিকট শব্দে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির প্রভাবে উপজেলার গৌরীপুর, মোহাম্মদপুর নতুন বাজার, শায়েস্তানগর, ইলিয়টগঞ্জ, জিংলাতলী, মালিগাঁও, সুন্দলপুর, বারপাড়া, পদুয়া ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। ঝড়ো বাতাসের সঙ্গে প্রবল বর্ষণ এবং ঘন ঘন বজ্রপাতের কারণে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাননি।

বিশেষ করে মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বজ্রপাতের শব্দে শিশু ও বৃদ্ধরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। কৃষিকাজে নিয়োজিত শ্রমিক ও কৃষকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। অনেক এলাকায় সড়কে যানবাহন চলাচল ধীরগতিতে চলতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি মৌসুমে এ ধরনের তীব্র বজ্রপাত ও ঝড়ো আবহাওয়া খুব কমই দেখা গেছে। আকাশে একের পর এক বজ্রচমক এবং বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বৃদ্ধি পায়।

এদিকে আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অব্যাহত ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আর এন টিভি বিডি

শনিবার, ১৩ জুন ২০২৬

দাউদকান্দিতে বৈরী আবহাওয়া: বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়েছে সর্বত্রদাউদকান্দিতে তীব্র ঝড়-বৃষ্টি ও ভয়াবহ বজ্রপাত, আতঙ্কে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x