ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
আর এন টিভি বিডি

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণভোট ব্যর্থ হলে সরকারকেও  ব্যর্থ করে দেওয়া হবে
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে গতকাল শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঞ্চে এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন সমক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ৭০ ভাগ মানুষ রায় দিয়েছে। ওই গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। গণভোট মানতে জনগণ সরকারকে বাধ্য করবে। গতকাল শনিবার বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেছেন। বরিশাল নগরের বান্দ রোড হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে এ সমাবেশ হয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়েছে।

জামায়াতসহ ১১ দলের হাজার হাজার নেতাকর্মী এ সমাবেশে অংশ নেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, নেজামী ইসলামী পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইউম সুবহানি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। 

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিএনপি সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ম্যাকানিজম করে ক্ষমতায় গিয়ে গণভোটের ‘হ্যাঁ’ ভুলে গিয়েছেন। ধোঁকার পথে পা বাড়াবেন না। এ জাতি আপনাদের ছেড়ে কথা বলবে না। জনগণের সঙ্গে আর কত ছলচাতুরী করবেন? কত ধোঁকাবাজি করবেন? পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকাবাজি করবেন, পরিণতির জন্য প্রস্তুত থাকুন।  স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, সংসদে একজন অবৈতনিক শিক্ষক মাঝে মাঝে আমাদের ছবক দেন–এটা সংবিধান, ওইটা সংবিধান, এটা ধারা-ওটা ধারা। সংবিধান এবং কার্যপ্রণালি বিধির কোথায় আছে, সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করতে পারবেন, মেহেরবানি করে তা দেখিয়ে দেন। আমরা এখন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, সংবিধান সংশোধন কমিটির নাম পরিবর্তন করে ‘বিশেষ কমিটি’ নামে নতুনভাবে আকিকা করা হবে। সেটি বৈধ করতে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের ক্ষমতাবলে গণভোটও করা হবে। সাবধান, ধোঁকার পথে পা বাড়াবে  না। আপনারা হাজার চেষ্টা করেও ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে জনগণ পাত্তা দেয় নাই, ডামি ফ্যাসিবাদ আবার কিসের। ফ্যাসিবাদ যে পথে গেছে, আপনারাও সেই পথে যাবেন। 

শফিকুর রহমান বলেন, চব্বিশ নিয়ে কোনো অবহেলা বরদাশত করা হবে না। রক্তে আগুন ধরাবেন না। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর উদ্বোধন করতে হবে। আমরা আগে জুলাই জাদুঘর পরিদর্শন করে এসেছি। এরমধ্যে কোনো পরিবর্তন আনা হলে, কোনো ঐতিহাসিক নিদর্শন গায়েব করা হলে আমরা আবার গর্জে ওঠব। সবকিছু ফিরিয়ে আনতে বাধ্য করা হবে।  ১১ দলীয় নেতাকর্মীদের চিড়া-মুড়ি নিয়ে ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। আশা করি এর আগে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। যদি গণভোটের রায় মেনে নেওয়া না হয়, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকুন। খাবার নিতে না পারলে গিয়ে রোজা থাকবেন।  এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বলেন, ‘বরিশালবাসীর জন্য সুখবর আছে। বরিশাল থেকে চুরি করে বহু বছর আগে শুভেন্দু (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) নামক একজন পালিয়েছে। এখন কলকাতায় আছে। শেখ হাসিনাকে নিয়ে আসার হুমকি দিচ্ছে। আমরাও প্রস্তুত আছি। শেখ হাসিনা এলেই বিচারের রায় কার্যকর করা হবে। ১৯৪৭-এর পর যেভাবে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে, একইভাবে ২০২৪-এর পর আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।’ তিনি চট্টগ্রামের বন্যায় সরকারের ত্রাণ কার্যক্রমের সমালোচনা করে বলেন, ‘ত্রাণ দেওয়ার জন্য সরকারের ৫ থেকে ৭ জন মন্ত্রী সেখানে একসঙ্গে যাচ্ছেন। ত্রাণ দেওয়ার কাজ ইউনিয়ন পরিষদের। তাদের সুপারভাইজ করবেন ইউএনও। এখন ইউএনও’র কাজ মন্ত্রীরা করছেন।’ 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে যেতে আমরা বাধ্য হবো। হরতাল অবরোধ দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের এ ধরনের রাজনীতি করার ইচ্ছা ছিল না। প্রধানমন্ত্রী আমাদের সেদিকে যেতে বাধ্য করছেন। তাঁর মুখে মধু, অন্তরে ছলনা। জুলাই আন্দোলনের ভাষায় আমরা বলতে চাই, ‘নাটক কম করেন পিও’। দিল্লি কিংবা অন্য কোনো দেশের তাঁবেদারি সরকারকে আর করতে দেওয়া হবে না। সমাবেশে আরও বক্তৃতা করেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম, এনসিপি নেত্রী ডা. মাহমুদা আক্তার মিতু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁনসহ  বিভিন্ন পর্যায়ের নেতারা। 

বিষয় : গণভোট

আর এন টিভি বিডি

রোববার, ১৯ জুলাই ২০২৬

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x