ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

দাউদকান্দিতে আজ থেকে শুরু ৪ দিনব্যাপী ব্রহ্মা, বিষ্ণু, শিব ও চন্ডী পূজা

প্রকাশ : ১৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দাউদকান্দিতে আজ থেকে শুরু ৪ দিনব্যাপী ব্রহ্মা, বিষ্ণু, শিব ও চন্ডী পূজা
দাউদকান্দিতে আজ থেকে শুরু ৪ দিনব্যাপী ব্রহ্মা, বিষ্ণু, শিব ও চন্ডী পূজা

রিপোর্টার: মোঃ নাঈম সরকার রিফাত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও সার্বিক মঙ্গল কামনায় কুমিল্লার দাউদকান্দিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী ব্রহ্মা, বিষ্ণু, শিব ও চন্ডী পূজা এবং গীতা যজ্ঞ। উপজেলার সাহাপাড়াস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউড় আখড়া (কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় উৎসব ১৭ জুন থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘শ্রী শ্রী ব্রহ্মা পূজা উদযাপন পরিষদ, সাহাপাড়া’-এর উদ্যোগে আয়োজিত এ উৎসব এবার চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, উৎসবের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উৎসবের প্রথম দিন ১৭ জুন অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা। এতে পাঠ ও ব্যাখ্যা প্রদান করবেন ময়মনসিংহের শ্যামলপুরের বিশিষ্ট গীতা পাঠক শ্রী প্রতাপ চক্রবর্তী।

দ্বিতীয় দিন ১৮ জুন অনুষ্ঠিত হবে ঘট ভরা, অধিবাস ও সনাতন ধর্মীয় সংগীতানুষ্ঠান। একই দিন রাতে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবে জনপ্রিয় সাংস্কৃতিক দল ‘টিম বৃষ্টি’।

১৯ জুন উৎসবের তৃতীয় দিনে দিনব্যাপী পূজা কার্যক্রমের পাশাপাশি অনুষ্ঠিত হবে পবিত্র গীতাযজ্ঞ, যা এ আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

২০ জুন উৎসবের শেষ দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রতিমা প্রদর্শন এবং সাড়ম্বরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বিশেষ মিউজিক শো অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবে ডি.জে জিবস্ এবং সাউন্ড ব্যবস্থাপনায় থাকবে অনিক সাউন্ড, নরসিংদী।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এ আয়োজনে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ব শান্তি, সমাজের কল্যাণ এবং মানবতার মঙ্গল কামনায় আয়োজিত এ উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দাউদকান্দিতে আজ থেকে শুরু ৪ দিনব্যাপী ব্রহ্মা, বিষ্ণু, শিব ও চন্ডী পূজা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x