ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটি গঠন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটি গঠন
কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ছয় মাসের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার জারি করা এক অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবুল মতিন ভূঁইয়া। সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এছাড়া অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ আবদুল আজিজ মিলন এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মোছা. মাহমুদা আক্তার হুসনারা।

শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, মনোনয়নের তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এই অ্যাডহক কমিটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠনের প্রচলিত বিধি এবং সরকারের নির্দেশনা অনুসরণ করে নিয়মিত কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এ আদেশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : রাজনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x