স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার
বাংলাদেশে দিন বেড়েই চলছে ওষুধের দাম। ওষুধের পাতায় গায়ের দাম না থাকায় সাধারণ রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, ১ পাতা নাপা/ন্যাপা এক্সট্রা যার গায়ের দাম ২০ টাকা, সেই ওষুধই ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু নাপা না, বিভিন্ন ওষুধের দাম অতিরিক্ত রাখার কারণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, "ডাক্তাররা এখন ওষুধ কোম্পানির সাথে জালিয়াতি করে ব্যবসা বাড়াচ্ছে। যে কোম্পানি বেশি কমিশন দেয় সেই ওষুধই প্রেসক্রিপশনে লেখে। ফলে দামি ওষুধ কিনতে বাধ্য হচ্ছি আমরা।"
অভিযোগ উঠেছে, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকেও অতিরিক্ত টাকা ইনকামের প্রতিযোগিতা চলছে। টেস্ট, ভর্তি ফি থেকে শুরু করে ওষুধ সবকিছুতেই বাড়তি টাকা নেওয়া হচ্ছে।
কিন্তু এত অভিযোগের পরও প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। বাজার মনিটরিং নেই, ভোক্তা অধিকার তদারকি নেই। ফলে সাধারণ রোগীরা জিম্মি হয়ে পড়েছে।
সচেতন মহল বলছেন, ওষুধের পাতায় সরকার নির্ধারিত মূল্য স্পষ্ট করে লেখা এবং নিয়মিত বাজার তদারকি করা এখন সময়ের দাবি। তা না হলে গরিব মানুষ চিকিৎসা করাতে পারবে না।