ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

ধুনটে গলায় ফাঁস, কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধুনটে গলায় ফাঁস, কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ধুনটে গলায় ফাঁস, কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাহাদুর আলী খানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। সম্প্রতি তার মানসিক অবস্থার অবনতি হলে কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনেন।

স্বজনরা জানান, শুক্রবার দিনভর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটান এবং রাতে একমাত্র ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমান। শনিবার ভোরে তার স্ত্রী কৃষিকাজের জন্য শ্রমিক ডাকতে যাওয়ার আগে তাকে ডাকতে গিয়ে বাড়ির বারান্দার তীরের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তার চিৎকারে ছেলে ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে নিচে নামান এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : ধুনটে গলায় ফাঁস, কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ধুনটে গলায় ফাঁস, কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x