ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি:আনিসুর রহমান মানিক।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং উত্তরবঙ্গের কৃতিসন্তান ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই ) সকালে পরিবারের পক্ষ থেকে জেলা স্টেডিয়ামে এ দোয়া মাহফিল ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সততা, প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়ন ও মানুষের কল্যাণে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্র পঞ্চগড়-১ আসনের সংসদ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, পুত্র মুহাম্মদ নওফল জমির, জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভিন,জেলা পুলিশ সুপার আবু সায়েম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মজিদ, যুগ্ন আহবায়ক এ্যাড় আদম সুফী, পৌর বিএনপির ১ নং সদস্য শামসুজ্জামান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান   মানিক , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সাংবাদিকসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x