ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ এর নামে ভুয়া ভিডিও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

প্রতিমন্ত্রী, ফরহাদ  হোসেন আজাদ এর  নামে ভুয়া ভিডিও  ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ এর নামে ভুয়া ভিডিও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

আনিসুর রহমান মানিক, জেলা প্রতিনিধি 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ব্যক্তি ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বানও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাসাস নেতা ইউনুস শেখ, পঞ্চগড় পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, এডভোকেট আব্দুল বারি। জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। ছাত্র দলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান। সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, কৃষক দলের সভাপতি আঃ রাজ্জাক সহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ এর নামে ভুয়া ভিডিও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ এর নামে ভুয়া ভিডিও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

আনিসুর রহমান মানিক, জেলা প্রতিনিধি 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ব্যক্তি ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বানও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাসাস নেতা ইউনুস শেখ, পঞ্চগড় পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, এডভোকেট আব্দুল বারি। জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। ছাত্র দলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান। সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, কৃষক দলের সভাপতি আঃ রাজ্জাক সহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x