ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

ধুনটে অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালককে জরিমানা

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধুনটে অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালককে জরিমানা
ধুনটে অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালককে জরিমানা

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে সড়কে অতিরিক্ত বালু বহনের দায়ে ১২টি ট্রাকের চালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মালামাল বহন না করতে চালকদের সতর্ক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের পূর্ব ভরণশাহী বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে দ্রুত খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এর আগে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম মানাস মিডিয়া-তে আঞ্চলিক সড়কে অতিরিক্ত বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচল এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অতিরিক্ত বালু বহনকারী ১২টি ট্রাকের চালকের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সড়কে ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল বহন না করার জন্য তাঁদের সতর্ক করা হয়।

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক রক্ষা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : ধুনটে অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালককে জরিমানা

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ধুনটে অতিরিক্ত বালুবাহী ১২ ট্রাক চালককে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x