ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

​আজ ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মোট ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৯,২০০/- (ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা।​জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।​

এই সফল অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বলেন, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

মাহিদুল ইসলাম ফরহাদ

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

​আজ ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মোট ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৯,২০০/- (ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা।​জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।​

এই সফল অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বলেন, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x