ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

ধুনটে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১১ মামলার আসামি সাবেক যুবলীগ নেতা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধুনটে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১১ মামলার আসামি সাবেক যুবলীগ নেতা
ধুনটে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১১ মামলার আসামি সাবেক যুবলীগ নেতা

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৪)। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২ আগস্ট) রাতে ধুনট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে ফজলুল হক (৩৪)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ফজলুল হককে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোহরাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। এছাড়া বিএনপির এক নেতার দায়ের করা গাড়ি ভাঙচুরের মামলাতেও তিনি আসামি। এর আগেও মাদক ও হত্যাসহ বিভিন্ন মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

বিষয় : ধুনটে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১১ মামলার আসামি সাবেক যুবলীগ নেতা

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ধুনটে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১১ মামলার আসামি সাবেক যুবলীগ নেতা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

আব্দুর রাজ্জাক আশিক 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৪)। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২ আগস্ট) রাতে ধুনট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে ফজলুল হক (৩৪)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ফজলুল হককে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোহরাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। এছাড়া বিএনপির এক নেতার দায়ের করা গাড়ি ভাঙচুরের মামলাতেও তিনি আসামি। এর আগেও মাদক ও হত্যাসহ বিভিন্ন মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া

আর এন টিভি বিডি

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x