ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমানো এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে পৌর শহরের স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সড়ক সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

পৌরসভা সূত্রে জানা যায়, ফুটপাত দখলমুক্ত রাখতে এর আগে একাধিকবার মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল।

তবে নির্দেশনা উপেক্ষা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ছয়টি ব্যাবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিকে শহরে অবাধে গবাদিপশু বিচরণ বন্ধ করতেও পৃথক অভিযান চালানো হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, গবাদিপশু ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে শহরের বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থল নোংরা করছিল। অভিযানে তিনটি গরু আটক করা হয়।

পরে ভুরভুরিয়া চা বাগানের গরুর মালিক মুচলেকা দিলে গরুগুলো তাঁর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। শ্রীমঙ্গল পৌর প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ ও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

বিষয় : শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আর এন টিভি বিডি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ নাঈম সরকার রিফাত
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x