ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
আর এন টিভি বিডি

RN TV

ধুনটে ইয়াবাসহ মাদকের দুই ‘ফেরিওয়ালা’ গ্রেপ্তার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬

ধুনটে ইয়াবাসহ মাদকের দুই ‘ফেরিওয়ালা’ গ্রেপ্তার
ধুনটে ইয়াবাসহ মাদকের দুই ‘ফেরিওয়ালা’ গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি কেরানীপাড়ার বাছেদ প্রামাণিকের ছেলে সজল প্রামাণিক (২৮) ও আব্দুল বারীক প্রামাণিকের ছেলে নাজমুল হক (৩৩)।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাতে নিমগাছি গ্রামের একটি ফাঁকা রাস্তায় ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ও নাজমুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দিতেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে নিমগাছি গ্রামের ফাঁকা রাস্তায় ইয়াবা বিক্রির সময় পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুর রাজ্জাক আশিক

ধুনট, বগুড়া

০৪ আগস্ট ২০২৬

বিষয় : ধুনটে ইয়াবাসহ মাদকের দুই ‘ফেরিওয়ালা’ গ্রেপ্তার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আর এন টিভি বিডি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধুনটে ইয়াবাসহ মাদকের দুই ‘ফেরিওয়ালা’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি কেরানীপাড়ার বাছেদ প্রামাণিকের ছেলে সজল প্রামাণিক (২৮) ও আব্দুল বারীক প্রামাণিকের ছেলে নাজমুল হক (৩৩)।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাতে নিমগাছি গ্রামের একটি ফাঁকা রাস্তায় ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ও নাজমুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দিতেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে নিমগাছি গ্রামের ফাঁকা রাস্তায় ইয়াবা বিক্রির সময় পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুর রাজ্জাক আশিক

ধুনট, বগুড়া

০৪ আগস্ট ২০২৬

আর এন টিভি বিডি

আপনার প্রতিষ্ঠান, ব্যবসা, পণ্য বা সেবার প্রচারের জন্য RN TV-এর সঙ্গে যোগাযোগ করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি

0:00 0:00
1.0x